ফ্রোজেন বাল্বের কারণে বাতিল হলো স্টারশিপের উৎক্ষেপন

১৭ এপ্রিল, ২০২৩ ২৩:৩০  

ফ্রোজেন বাল্বের জটিলতার কারণে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্টারশিপ মহাকাশযানের উৎক্ষেণ শেষ মুহুর্তে বাতিল হয়েছে। অন্তত দুই দিনের জন্য পিছিয়ে গেলো বহুল প্রতিক্ষিণ উৎক্ষেপণ।

৩৩টি শক্তিশালী র‍্যাপ্টর ইঞ্জিনওয়ালা বিশ্বের এই সর্ববৃহৎ মহাকাশযানটির ২০২৫ সালের মধ্যে নাসার তিন নভোচারীকে নিয়ে চাঁদে অভিযানের কথা রয়েছে।

মাস্কের মহাকাশ গবেষণা কোম্পানিটির তৈরি রকেটটির উচ্চতা তিনশ ৯৪ ফিট যা স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও ৯০ ফিট বেশি উঁচু। টেক্সাসের বোকা চিকা থেকে স্থানীয় সময় সকাল ৯টায় মহাকাশমুখে রওনা হওয়ার কথা ছিলো মহাকাশযানটির।

ইলন মাস্ক আগেই বলেছিলেন, তিনি এই উৎক্ষেপণচেষ্টা থেকে বেশি কিছু আশা করছেন না। “উৎক্ষেপণকালে যদি লঞ্চপ্যাডটি ধ্বংস হয়ে না যায় তাহলেই আমি একে সফল বলে ধরে নেব” - বলেছিলেন তিনি।

ডিবিটেক/বিএমটি